বিএনপি চেয়ারপারসন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটা সময় এলে আইনানুগভাবে পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের সিসিটিভি মনিটরিং সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী বলেছেন, তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন। আসলেই তার নির্বাচনের কোনও সুযোগ আছে কিনা– এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে কোনও প্রশ্নের উত্তর এখন দেবো না। এটা যখন হবে দেখা যাবে। সবকিছু আইন অনুযায়ী হবে। এখন অ্যাডভান্স কোনও কথা বলতে পারবো না।
এ সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই বিষয়ে আমরা কিছুই জানি না। এটা নিয়ে মন্তব্য করতে চাই না। যিনি নির্বাচনে দাঁড়াবেন, আপনি দাঁড়ান, যেই দাঁড়ান, আমরা তার বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো। আমাদের আইনের কিছু কাঠামো আছে। কেউ ভোট করতে চাইলে ওই কাঠামোর মধ্যে ফিটিং করতে হবে। ওদিক দেখে কী হবে তা জানি না। কাজেই এই বিষয়ে কোনও মন্তব্য করবো না। তিনি আদৌ নির্বাচনে দাঁড়ালে আমরা সেটা আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো। এখানে আইনগত দিক নিয়ে অগ্রিম কিছু বলার নেই। সময় আসুক সব খতিয়ে দেখবো। তখন সব জানাবো। এখন এত আগে কোনও কথা বলা ঠিক নয়।
আইনগত কোনও বিষয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে এ সময়ে কমিশনার রাশেদা সুলতানা বলেন, এখানে আইনগত দিক নিয়ে অগ্রিম কিছু বলার নেই। সময় আসুক, সব খতিয়ে দেখবো। তখন সব জানাবো। এখন এত আগে কোনও কথা বলা ঠিক নয়।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থিতা বাছাইয়ে তার সবগুলোই বাতিল হয়েছিল। পরে আপিল করলেও তা টেকেনি।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের তরফ থেকে বিদেশি পর্যবেক্ষকদের উদারভাবে স্বাগত জানানো হবে। কিন্তু এর সঙ্গে একটি বিষয় জড়িত আছে। তা হলো, যারা আগ্রহী তাদের ভিসা পেতে হবে। এর সঙ্গে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণায়ের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের সরকার স্বচ্ছ নির্বাচন চায়। সে ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে।
বুধবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলো কেমন হয়েছে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন বেশ ভালোই হয়েছে। কোনও সহিংসতা, উচ্ছৃঙ্খলতা বা রিগিং এ ধরনের কোনও দৃশ্য দেখিনি বা অভিযোগ এখনও পাইনি। নির্বাচন কেন্দ্র বা আশপাশের এলাকায় কোনও উচ্ছৃঙ্খলতা দেখিনি। অত্যন্ত সুশৃঙ্খল ও সংযমের সঙ্গে ভোটাররা ভোট দিয়েছেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
