বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে। ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে দেখাবে লাল কার্ড। লাগাতার আন্দোলনে এই সরকার কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবে না।
মঙ্গলবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলের রাজশাহী বিভাগীয় জনসভার প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই সরকার জাতিকে শোষণ ও লুটপাট করে দেশের টাকা বাইরে পাচার করে চ্যাম্পিয়ন হয়েছে। দেশকে এমন একটি জায়গায় আনা হয়েছে, প্রধানমন্ত্রী নিজেই বলছেন, দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছি। খাদ্য ঘাটতি হবে। প্রধানমন্ত্রী, আপনি এতদিন বললেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্য মজুত অনেক আছে। তাহলে এখন কেন বলছেন, দুই মাস পর দুর্ভিক্ষ হবে? আপনার ভুলের জন্য দেশ ও জনগণ কেন সাফার করবে?
তিনি আরও বলেন, আপনার দলের মানুষ আঙুল ফুলে কলাগাছ হয়েছে। আর সাধারণ মানুষ বাজার করতে পারে না। দু’বেলা খেতে পায় না। যে গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি সেই ভোটের অধিকার, ভাতের অধিকার আপনি হরণ করেছেন। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা সেই অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে ঘরে ফিরবে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন, নাদিম মোস্তফাসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপি নেতারা।
More Stories
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
