মিশিগানে বাংলাদেশি ও আমেরিকান ডেমোক্র্যাট ককাসের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) বিকেলে ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামী ৮ নভেম্বর মিশিগান রাজ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএডিসি আয়োজিত এই সমাবেশে বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে।
সমাবেশে লোটনগভর্নর, অ্যার্টনি জেনারেল, কংগ্রেস, সিনেটরসহ বিভিন্ন আসনের ২০ জন যোগ দেন। তারা ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন দেওয়া এবং ভোটের দিন সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান বাংলাদেশি-আমেরিকান ভোটারদের।
এ সময় বক্তারা বলেন, রিপাবলিকান প্রার্থীরা নির্বাচিত হলে শুধু নিজের দলের কথা ভাবেন। কিন্তু ডেমোক্র্যাট প্রার্থীরা সবার জন্য কাজ করে। তাই ডেমোক্র্যাট প্রার্থীদের বিজয়ী করতে হবে। নিজে ভোট দিতে যাওয়া এবং অন্যদেরও উৎসাহিত করার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট, অ্যার্টনি জেনারেল ডানা নেসেল, সেক্রেটারি অব স্টেট জোসেলিন বেনসন, মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিব, হেলি স্টিভেন, কংগ্রেসম্যান প্রার্থী শ্রী থানেদার, কার ম্যালিঙ্গা, স্টেট সিনেটর স্টিফেনি চ্যাং, স্টেট রিপ্রেজেনটেটিভ পদ্মা কোপা, লরি স্টোন, স্টেস্ট হাউজ আয়েশা ফারুকি, সাদিয়া মার্টিনি, শ্যারন ম্যাগডোনেল, জজ সিমা পাটেল প্রমুখ।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন বিএডিসির সভাপতি নজরুল ইসলাম শামীম এবং বিএডিসির সাবেক সভাপতি শাহীন হাসান, মুহিত মাহমুদ, খাজা সাহাব আহমেদ, সাদেক রহমান সুমন, আরিফ মাহমুদ, জাকিরুল হক, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, আজিজ চৌধুরী, সাব্বির খান, সুমন কবির, গিয়াস তালুকদার, সালমা সাইফ, জিয়া উদ্দিন, বাবুল মিয়া, জামি খান, আনসার উদ্দিন ও হিরক চন্দ।
এ সময় বিএডিসির সেক্রেটারি কাওছার দেওয়ান, কোষাধ্যক্ষ সালমা সাইফ, জাবেদ চৌধুরী, ফয়সল আহমেদসহ কয়েকজনকে অ্যাপ্রেশিয়েশন সনদপত্র প্রদান করা হয়েছে। কংগ্রেসওম্যান রাশিদা তালিবসহ অন্যান্য অতিথি তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
