ফোবানা ইসি মিটিং এ চেয়ারপার্সন আতিকুর রহমান আতিক ইউথ চ্যাপ্টারের কার্যক্রমের ঘোষণা দিয়েছেন। গত ৩০ অক্টোবর ২০২২ এক জুম মিটিং অনুষ্ঠিত হয়। ইসি মেম্বাররা এ জুম মিটিং এ অংশগ্রহণ করেন।
মিটিং পরিচালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারী ড. রফিক খান।
ইসি মিটিং এর সভাপতি চেয়ারম্যান আতিকুর রহমান স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে, দুবাইতে অনুষ্ঠিতব্য আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৩ এ ৩দিন ব্যাপি ইয়াং প্রফেসনাল নেটওয়ার্ক (ওয়াইপিএন) আয়োজিত আন্তর্জাতিক কনভেনশনে ফোবানা ইউথ চ্যাপ্টার এক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এবং ফোবানা ইউথ চ্যাপ্টার বিরিংগিং দ্যা গ্লোব, নিউ ফিউচার ফাউন্ডেশন টু দ্যা ইউনাইটেড ন্যাশনস্ এর ইউথ প্রতিনিধি হিসেবে যোগদান করেছে। ‘বিরিংগিং দ্যা গ্লোব’ হচ্ছে একটি সংস্থা যা শেখার নেতৃত্বে দক্ষতা-নির্মাণের উদ্যোগে, শিক্ষার্থীদের পক্ষে এডভোকেসি এবং কমিউনিটি সার্ভিসের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ দেয়। ‘বিরিংগিং দ্যা গ্লোব’ এর মাধ্যমে সাইবার হয়রানী থামানোর ক্রিয়াকলাপের কোর্স চালায়।
চেয়ারপার্সন আমাদের সংবাদদাতাকে জানান, বিরিংগিং দ্যা গ্লোব সংস্থার মাধ্যমে আমাদের ইউথ তথা কমিউনিটির যুব সমাজ আরও একটি ধাপে পৌঁছাবে।
এছাড়া চেয়ারপার্সন জানানা, বাংলাদেশের সাথে আরও দুটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে। তিনি বলেন, সরাসরি বাংলাদেশের সাথে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের মাঝে সেতুবন্ধন সৃষ্টির জন্য প্রতিটি ডিস্ট্রিকে গঠিত হবে ফোবানা ফ্রেন্ডশীপ চ্যাপ্টার। প্রাথমিকভাবে চট্টগ্রামে ডিট্রিকের সাথে কথাবার্তা চলছে।
তিনি আরও উল্লেখ করে বলেন, বাংলাদেশে মানব সেবায় নিয়োজিত ‘পারি’ সংগঠন ফোবানার সাথে যৌথ উদ্যোগে দেশের পথ শিশুদের পুর্নবাসনের জন্য একযোগে কাজ করার আবেদন পেয়েছেন।
ইসি মিটিং এ ফোবানা সেন্টারের কোষাধক্ষ্য তুষার ৩৬তম ফোবানাকে ঘিরে সেন্ট্রাল কমিটির আয়-ব্যায়ের বাজেট পেশ করেন এবং ৩৬তম ফোবানার হোস্ট কমিটির প্রেসিডেন্ট জাহিদ হোসেন পিন্টু কনভেনশনের বাজেট পেশ করেন। কনভেনর আবুল ইব্রাহিম সবাইকে ফোবানা লস এঞ্জেলেসে সহযোগিতা করা জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইসি মিটিং এ ৩৭তম ফোবানার কনভেনর দেওয়ান মনিরুজ্জামান মন্ট্রিয়ল ফোবানার আপডেট দিলে প্রাক্তন চেয়ারপার্সন বেদারুল ইসলাম বাবলা ও জাকারিয়া চৌধুরী সাফল্য কামনা করেন। এছাড়াও উপস্থিত নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
