আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি নাকি দুবাইয়ের টাকা পাই, টাকার ওপর ঘুমাই। ওবায়দুল কাদের সাহেবকে বলব—বেশি ঘাঁটাবেন না, ব্যক্তিগত আক্রমণ করবেন না, সামাল দিতে পারবেন না। বেশি ঘাঁটালে কেঁচো বেরিয়ে আসবে।’
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির অঙ্গসংগঠন ও দলগুলোর সঙ্গে যৌথসভা করেন তিনি। আগামী ৭ নভেম্বর কর্মসূচি বিষয়ে এ যৌথসভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি, আমাদের নেতাকর্মীরা নিজেদের টাকায় চাঁদা দিয়ে সমাবেশ করছেন। আর আপনারা (আওয়ামী লীগ) কী করেন—এটা সবাই জানে।’
ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি আরও বলেন, ‘দিস ইজ ভেরি আনফরচুনেট। কার কয়টা বাড়ি, কার কত টাকা আছে, এত টাকা কোথা থেকে আসে—দেশবাসী জানে। আমি ব্যক্তিগত আক্রমণে যেতে চাই না। এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।’
গত ১৫ বছরে অর্থনীতিকে ভাগাড়ে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশ দুর্ভিক্ষে পরিণত হয়েছে। এটা আমার কথা নয়, প্রধানমন্ত্রীর কথা।’
তিনি বলেন, ‘রাজনৈতিক অধিকারের কোনো স্পেস নেই, সব নষ্ট করে দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। জাতি সিদ্ধান্ত নিয়েছিল, নির্বাচনকালীন ৯০ দিনের তত্ত্বাবধায়ক সরকার থাকবে। এটাকে বাতিল করেছে আওয়ামী লীগ। এখন বলে যে, তারা এটি করেনি, আদালত করেছে। টিকে থাকার জন্য জনগণকে বোকা বানাতে চায়।’
ফখরুল বলেন, ‘এত উন্নয়ন করেছেন, তাহলে ভয় পান কেন? কারণ, জনগণ জানে যে আপনারা দুর্নীতি করেছেন। ভোটে কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না।’ গায়েবি মামলায় আওয়ামী লীগের নোবেল পুরস্কার পাওয়া উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এ বি এম মোশাররফ হোসেন, অঙ্গসংগঠনের নেতা সুলতানা আহমেদ, আমিনুল হক, রফিকুল আলম মজনু, সুলতান সালাউদ্দিন টুকু, মোনায়েম মুন্না প্রমুখ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
