অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হলো শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এ প্রীতি টুর্নামেন্ট ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন পরিবার এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠিত হয়। এসময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রোববার (৩০ অক্টোবর) ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঘণ্টাব্যাপী এ টুর্নামেন্টে ১-০ গোলে হাইকমিশন পরিবারের সদস্যরা বিজয় লাভ করে। এসময় বিজয়ী দল, রানার্স আপ এবং ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ।
এসময় তিনি বলেন, ৭১’র পরাজিত শক্তি প্রতিশোধ নিতে শিশু রাসেলসহ বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে । তারা সুযোগ পেলেই বাংলাদেশকে পাকিস্তানের পর্যায়ে নিয়ে যেতে চায়। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন সাইফুজ্জামান শিখর। তিনি প্রবাসে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন এবং অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশন এবং প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান।
এসময় বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য ও সন্তানেরা এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৮ অক্টোবর শিশুদের অংশগ্রহণে বাংলাদেশ হাইকমিশনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
