বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেছেন, রংপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমরা ধর্মঘট ডাকিনি, মালিকরা গাড়ি চালায়নি। সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘আল্লাহর কসম, আমরা ধর্মঘট ডাকিনি। সরকার আমাদের কোনো ভয় দেখায়নি। মালিকরা নিজেরাই বন্ধ রেখেছে। এর আগে আন্দোলন করতে গিয়ে বিএনপি আমাদের অজস্র গাড়ি ভেঙেছে। আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। আমাদের গাড়ি ভাঙবে-পোড়াবে, কর্মীরা মারা যাবে, সেটা তো হতে দেব না। বাস মালিকরা আমাকে বলেছে, ২ হাজার বা ৫ হাজার টাকার জন্য দেড় কোটি-২ কোটি টাকা দামের গাড়ি ঝুঁকিতে ফেলতে চাই না, গাড়ি চালাতে চাই না। কারণ কোনো সমস্যা হলে কেউ ক্ষতিপূরণ দেবে না।’
নিজের নির্বাচনী এলাকায় বিএনপি সমাবেশ নিয়ে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘সমাবেশে মানুষ দেখে কোনো দলের শক্তিমত্তা বোঝা যায় না। ১৯৯০ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ যখন ক্ষমতায়, তখন তিনি বিশাল সমাবেশ করলেন। এর ২ দিন পর তাকে পদত্যাগ করতে হলো। এখনো যদি আওয়ামী লীগ সমাবেশ করে, সেখানেও অনেক মানুষের সমাগম হবে। কিন্তু মানুষের মতামত জানা যাবে নির্বাচন, যদি প্রকৃত নির্বাচন হয়।’
জাতীয় পার্টির সব পদ থেকে বহিষ্কার প্রসঙ্গে রাঙ্গা বলেন, ‘আমি ৩৮ বছর ধরে জাতীয় পার্টির জেলা সম্পাদক, ১৮ বছর প্রেসিডিয়াম সদস্য ছিলাম। অথচ, কোনো কথা না বলে দলের গঠন ও নিয়মের ২০ ধারা দেখিয়ে আমাকে বহিষ্কার করেছে। আমি তো জাতীয় পার্টি ছাড়া অন্য দল করবো না। এখন দলের নেতৃত্ব কে দেবে, সেটা নিয়মতান্ত্রিকভাবে আসলে ভালো।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
