যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ব্রোকেন অ্যারো এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ব্রোকেন অ্যারো হলো তুলসার একটি উপশহর এবং ওকলাহোমা শহরের প্রায় ১২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রোকেন অ্যারো পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে ছয় শিশুসহ আটজন সদস্য বসবাস করতেন।
বৃহস্পতিবার রাত পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। যারা ওই বাড়িতে বসবাস করছিলেন তারা মৃত আটজনের মধ্যে আছেন কিনা তাও জানা যায়নি।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে যে পরিকল্পনা করে এটি কেউ এটি ঘটিয়েছে কিনা। তবে ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ব্রোকেন অ্যারো পুলিশ।
সূত্র: এবিসি নিউজ
Previous post
১২ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ : ডলারে অতিরিক্ত মুনাফা সিএসআর করতে হবে কৃষিতে
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
