অবশেষে টুইটারের মালিক হলেন ইলন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি সম্পন্ন করেছেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে টুইটারের নিয়ন্ত্রণ নিলেন। আলজাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়ালসহ বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিকে ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মাস্ক টুইটারে জানান, অর্থ উপার্জনের জন্য তিনি টুইটার কিনতে আগ্রহী নন। মানবতাকে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনেছেন। তিনি সভ্যতার একটি সাধারণ ‘ডিজিটাল টাউন স্কয়ার’ তৈরি করতে চান।
মাস্ক লিখেছেন, মানবতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত, যেখানে সমস্ত পক্ষের স্বাধীন মতামত প্রকাশের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে, সুস্থ পরিবেশে বিতর্ক হবে। বর্তমানে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কট্টর দক্ষিণপন্থী ও কট্টর বামপন্থীদের কয়েকটি গোষ্ঠীতে ভাগ হতে চলেছে। এ বিষয়গুলো সমাজে ঘৃণা ও বিভাজন বাড়াবে।
ক্যালিফোর্নিয়ার গারবার কাওয়াসাকি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী ও টুইটার বিনিয়োগকারী রস গারবার বিবিসিকে নিশ্চিত করেছেন, চুক্তিটি সম্পন্ন হয়েছে।
টুইটারের হেড-অফিসে কর্মীদের সঙ্গে ইলন মাস্ক
এদিকে, বেশকিছু মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কোম্পানির প্রধান নির্বাহী আগরওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল ও ফার্মের শীর্ষ আইন ও নীতিনির্বাহী বিজয়া গাড্ডে আর কোম্পানির সঙ্গে নেই। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইলন টুইটারের বিভিন্ন প্রধান কর্মীদের ছাঁটাই করেছেন।
গত জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে টুইটার কেনার চুক্তি থেকে বেরিয়ে যান ইলন মাস্ক। এরপর ক্রয় প্রক্রিয়া এগিয়ে নিতে বাধ্য করার জন্য ডেলাওয়্যার চ্যান্সারি আদালতে তার নামে মামলা করে টুইটার কর্তৃপক্ষ। পরে আদালত ইলন মাস্ককে চুক্তি করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। আদালতের রায় অনুযায়ী শুক্রবারের (২৮ অক্টোবর) মধ্যে টুইটার কেনার চুক্তি করতে হবে বলে ইলনকে জানিয়ে দেওয়া হয়েছিল।
মাস্ক তার টুইটার প্রোফাইলের বায়ো পরিবর্তন করে ‘টুইট চিফ’ লিখেছেন। পাশাপাশি তিনি তার প্রোফাইলে লোকেশন পরিবর্তন করে টুইটার সদর দফতর করে দিয়েছেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
