ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন ঋষি সুনাক। তিনি দেশটির ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। প্রধানমন্ত্রী হয়ে ডাউনিং স্ট্রিট থেকে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণে সুনাক ঐক্যের ডাক দিয়েছেন। খবর বিবিসির।
সুনাক বলেন, আমাকে ভুলগুলো ঠিক করার জন্য নিযুক্ত করা হয়েছে। আমি আমার দেশকে ঐক্যবদ্ধ করবো, তা কথার মাধ্যমে না কাজের মাধ্যমে। আমি বুঝতে পেরেছি এই মুহূর্ত আমাদের কত কঠিন সময়।
ভাষণে সুনাক দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করেছেন। সুনাক বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বরিসের অবিশ্বাস্য অর্জনের কারণে আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো।
এ ছাড়া দেশের গভীর অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছেন সুনাক। এই নিয়ে ভাষণে তিনি বলেছেন, দেশের অর্থনীতি স্থিতিশীলতা ফিরে আনতে আমাদের কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়েছে।
ব্রিটেন অবিশ্বাস্য কিছু অর্জন করতে পারে বলে ভাষণে উল্লেখ করেছেন দেশটির ৫৭তম প্রধানমন্ত্রী।
বাকিমহাম প্যালেসে ব্রিটেনের তৃতীয় রাজা চার্লসের সঙ্গে দেখা করেন সুনাক। সেখানেই রাজা চার্লস সুনাককে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।
এক বছরের মধ্যেই দেশটি তিনজনকে প্রধানমন্ত্রী হিসেবে পেল। এর আগে ইতিহাস গড়ে ক্ষমতাসীন পার্টি কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন ঋষি সুনাক। এ ছাড়া মাত্র ৪২ বছরের সুনাক হচ্ছেন ২০০ বছরের বেশি সময়ের মধ্যে ব্রিটেনের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।
এর আগে একই বয়সে রবার্ট ব্যাংক্স জেনকিনসন ১৮১২ ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে বসেন। পরবর্তীতে ডেভিড ক্যামেরন ৪৩ বছর বয়সে ২০১০ সালে সবচেয়ে কম বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী আরেক রেকর্ড গড়েন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
