লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল-এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করেছে।
বাংলাদেশ কমিউনিটি ও কনস্যুলেটের সদস্যসহ কনসাল জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর দিবসটি উপলক্ষ্যে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এর বাণী পাঠ করাহয়।

অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনীর উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও শিশুকিশোরদের অংশগ্রহণে শেখ রাসেল-এর উপর চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি শহীদ শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট এর কালোরাতে নিহত জাতির পিতার পরিবারের সদস্যসহ সকল শহিদ-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল সম্পর্কে সংক্ষেপে আলোচনাকালে বলেন যে, শেখ রাসেল-এর মহানুভবতা ও অত্যন্ত বিনয়ী স্বভাবের জন্য তিনি সকলের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শেখ রাসেল আজ আমাদের মাঝে না থাকলেও তিনি বিশ্বে অধিকার বঞ্চিত শিশুদের জন্য অনুপ্রেরণার প্রতীক ও মানবিক সত্তা হিসাবে সবার মাঝে বেঁচে আছেন।
তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সকল শিশু-কিশোর শেখ রাসেলের মানবিক গুনাবলী থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে সু-নাগরিক হিসাবে প্রতিষ্ঠা করতে এবং দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে সক্ষম হবে। আর কোন শিশু যেন শেখ রাসেলের মত নির্মম নৃশংসতার শিকার না হয় এবং সকল শিশুকিশোরদের স্বাভাবিক বিকাশ ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠা নিশ্চিতকল্পে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজকরার জন্য তিনি আহবান জানান।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
