সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হারিছ উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় শফিক আহমেদ তালুকদার নামে আরও একজন গুরুতর আহত হয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার রাত ১টায় জেদ্দার গারনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই শরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হারিছ উদ্দিন ব্যবসার কাজে জেদ্দার গারনিয়া এলাকায় যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হারিছ উদ্দিনের মৃত্যু হয়। খবরে পেয়ে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে।
নিহত হারিছ উদ্দিনের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের কাদির গ্রামে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
