যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে রিজার্ভ থেকে তেল বিক্রি করার পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। আগামী মাসে কংগ্রেসের নির্বাচনের আগে জ্বালানি সংকট দূর তথা দ্রব্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে এই পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন চলতি সপ্তাহে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল বিক্রির ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। গত মে মাস থেকেই রিজার্ভ থেকে তেল বিক্রি শুরু করে যুক্তরাষ্ট্র। ১৮০ মিলিয়ন ব্যারেল বা ১৮ কোটি ব্যারেল তেল রিজার্ভ থেকে বিক্রি করার কথা জানিয়েছিল দেশটি। বাইডেন প্রশাসন তেল বিক্রির বিষয়ে তেল কোম্পানির সঙ্গেও আলোচনা করেছে।
আরেকটি সূত্র জানিয়েছে, ২০২৩ অর্থবছরে কংগ্রেসের অনুমতিক্রমে ২৬ মিলিয়ন ব্যারেল বা ২ কোটি ৬০ লাখ ব্যারেল বিক্রি নিয়ে আলোচনা চালাচ্ছে ওয়াশিংটন। পহেলা অক্টোবর থেকে নতুন অর্থবছর শুরু হয়েছে। দ্রব্যমূল্যের রাশ টানতে আরো বিস্তারিত জানাবে জ্বালানি বিভাগ।
১৯৭৪ সালে রিজার্ভ তৈরি হওয়ার পর এবারই এত বেশি পরিমাণে তেল বাজারে ছাড়া হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে সাম্প্রতিক সপ্তাহগুলোয় জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। আবার ওপেক প্লাস আগামী মাস থেকে তেলের উৎপাদন দিনে ২০ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে যাতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
