গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স বিশ্বজিত সাহাকে ২০২২ সালের ট্রাস্টেড ট্রেডিং পার্টনার এওয়ার্ডে ভূষিত করেছে। চেম্বার কার্যালয়ে ১৪ অক্টোবর দুপুরে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামের উপস্থিতিতে চেম্বারের সিইও জেফ মার্ক আনুষ্ঠানিকভাবে ক্রেস্টটি হস্তান্তর করেন। বাংলাদেশ ও আমেরিকার ব্যবসায়ীদের সমন্বয়ে সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশি ইমিগ্রান্ট ডে এন্ড ট্রেড ফেয়ার ২০২২ এ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যুগপৎ কাজ করার সুযোগ তৈরির জন্য এ এওয়ার্ড প্রদান করা হয়।
এওয়ার্ড প্রদান উপলক্ষে চেম্বারের সিইও মার্ক জেফ বলেন, অসাধারণ দক্ষতায় মুক্তধারা নিউইয়র্ক এর প্রতিষ্ঠাতা ও ইউএস-বাংলাদেশ বিজনেস লিংকস এর সিইও বিশ্বজিত সাহা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে দিলেন। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ও গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সাথে কাজ করার প্লাটফরম তৈরি হলো।
কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম বলেন, আমেরিকার ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ এই প্রতিষ্ঠান বাংলাদেশের একজন উদ্যোক্তাকে যেভাবে সম্মানিত করেছে তাতে নিউইয়র্কে অবস্থিত প্রবাসী ব্যক্তি এবং প্রতিষ্ঠান অনুপ্রাণিত হবেন বলে আশা করি।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিকাশে গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
