যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো হতে যাচ্ছে লালন উৎসব। আগামী ৩০ অক্টোবর রোববার জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করবেন লোক সংগীত ও লালন গানের কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীন। অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবেন বরেণ্য বংশীবাদক গাজী আবদুল হাকিম। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (১৭ অক্টোবর) জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লালন ফকিরের ১৩২তম তিরোধান দিবসে লালন উৎসবের ঘোষণা দেন কুষ্টিয়া লালন একাডেমির আজীবন সদস্য ও লালন পরিষদ ইউএসএ’র আহ্বায়ক মো. আবদুল হামিদ।
আয়োজকেরা জানান, বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মানবধর্মের অনুসারী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব লালন ফকিরের দর্শন, চিন্তা সর্বত্র ছড়িয়ে দেয়াই উৎসবের লক্ষ্য। অনুষ্ঠানে গান, নাচ, সেমিনার, সিম্পোজিয়াম, থিয়েটার শো, চিত্রকলা, তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ভিন্ন আঙ্গিকে লালনকে উপস্থাপন করা হবে।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়, বিজ্ঞানী ড. নূরুন নবী, ডা. জিয়া উদ্দিন, সংগীতশিল্পী মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, সাংবাদিক ও গবেষক হাসান ফেরদৌস, ডা. সারোয়ারুল হাসান চৌধুরী, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি বোর্ড সদস্য ডেমোক্র্যাট নেতা মোহাম্মদ এন. মজুমদার, নৃত্যশিল্পী অ্যানি ফেরদৌস, লায়ন ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, শাহ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ জে. চৌধুরী, নাট্যব্যক্তিত্ব গার্গী মুখার্জি, গোলাম সারোয়ার হারুন ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সুমন মুখোপাধ্যায়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাহিম রেজা নূর, উৎসবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট নূরুল আমিন বাবু, টাইটেল স্পন্সর ইন্টার্ন ইনভেস্টমেন্টের চেয়ারম্যান বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, আহ্বায়ক মো. আবদুল হামিদ, সমন্বয়ক গোপাল স্যানাল, স্বীকৃতি বড়ুয়া, দিনেশ চন্দ্র মজুমদার, সুখেন গমেজ ও হাসানুজ্জামান সাকী, সংগীত শিল্পী শাহ মাহবুব এবং সংস্কৃতিকর্মী ইসরাত জাহান।
‘এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে’ শীর্ষক দিনব্যাপী উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজকেরা।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
