ইতালিতে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহিদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানটি পালিত হয়। অনুষ্ঠানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কনস্যুলেট সদস্যদের সঙ্গে নিয়ে কনসাল জেনারেল ও মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের নেতারা।
অনুষ্ঠানে শিশু রাসেলের জীবনী নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে শিশু শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।
অনুষ্ঠানে রাসেল দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন শ্রম কনসাল সাব্বির আহমেদ। ভাইস কনসাল এ. এস. এম. তাজ-উল-ইসলামের পরিচালনায় আলোচনায় অংশ নেন মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ, মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকসহ কমিউনিটির ব্যক্তিরা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় এবং প্রধানমন্ত্রীর দির্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে কেক কেটার মাধ্যমে শেষ হয় আয়োজন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
