মালয়েশিয়ায় অপহরণের চারদিন পর পরিত্যক্ত একটি ভবন থেকে শিকলে বাঁধা এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি শ্রমিক হোস্টেল থেকে ৩৪ ও ৪৩ বছর বয়সী আরও দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান কুয়ালালামপুর সেন্টুল জেলা পুলিশের প্রধান এসিপি বেহ এং লাই।
সেন্টুল জেলা পুলিশের প্রধান এসিপি বেহ এং লাই বলেন, ‘মালয়েশিয়ার সেরি কেম্বানগানের পরিত্যক্ত একটি ভবন থেকে শেকলে বাঁধা ওই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। অপহরণকারীরা তার মোবাইল ফোন ব্যবহার করে দেশে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চায়। মুক্তিপণ না দেওয়া হলে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এরপর ভিকটিমের পরিবারের পক্ষে থানায় পুলিশ রিপোর্ট দায়ের করলে সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।’
উল্লেখ্য, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে এ ঘটনায় গত সোমবার চক্রের মূলহোতাসহ ঘটনার সঙ্গে জড়িত দুই বাংলাদেশিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
