ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার নিন্দা জানিয়ে তৈরি করা একটি খসড়া প্রস্তাবে রাশিয়ার একটি দাবির বিপক্ষে ভোট দিয়েছে ভারত।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়াতে গণভোটের মধ্য দিয়ে অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে মস্কো। এ গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়েছে। এ নিন্দা প্রস্তাব নিয়ে সাধারণ পরিষদে ভোটাভুটি হবে।
এর মধ্যেই রাশিয়া দাবি করে এ ভোটাভুটি যেন গোপন ব্যালটের মাধ্যমে করা হয়। মস্কোর এ দাবি নিয়ে গত সোমবার সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। তবে প্রকাশ্য ভোটাভুটির পক্ষে রায় দিয়েছে ভারতসহ শতাধিক দেশ।
ভারতসহ জাতিসংঘের ১০৭টি সদস্য দেশ রাশিয়ার দাবিটি প্রত্যাখ্যান করেছে। তারা রেকর্ড করা ভোটের পক্ষে রায় দিয়েছে। রাশিয়ার গোপন ব্যালট ব্যবহারের দাবির পক্ষে ভোট দিয়েছে মাত্র ১৩টি দেশ। ৩৯টি দেশ ভোটদানে বিরত থেকেছে। ভোট দেওয়া থেকে বিরত থাকা দেশগুলোর মধ্যে রাশিয়া ও চীন আছে।
ভোটাভুটির ফলাফলের ভিত্তিতে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট রেকর্ড করা ভোটের প্রস্তাব অনুমোদন করেন। তবে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাশিয়া। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে কিনা, তা নিয়ে ভোটাভুটি করা হলে ভারতসহ ১০৪ দেশ বিপক্ষে ভোট দেয়। ১৬টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ৩৪টি দেশ ভোটদানে বিরত থাকে।
সেপ্টেম্বরে ইউক্রেনের চার অঞ্চলে গণভোট এবং এগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তিকে অবৈধ উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়ার উদ্যোগে খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। ওই প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। তবে এ সময় ভোটদানে বিরত থাকে ভারত।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
