গত কয়েক মাস ধরেই রাশিয়ার অভিযান নিয়ে নানা অসন্তুষ্টির কথা জানিয়ে আসছেন চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ। বারবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ জোরদার করার আহ্বান জানিয়েছেন। কিছু ফ্রন্টে রুশ সেনাদের পিছু হটা নিয়েও ক্ষোভ ঝেড়েছেন তিনি। এত আধুনিক অস্ত্র রেখে কেনো ধুকে ধুকে যুদ্ধ করছে রাশিয়া তা নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে গেছেন কাদিরভ। তবে সোমবার ইউক্রেনজুড়ে মিসাইল হামলার পর তিনি জানালেন, এবার তার মন ভরেছে। এ খবর দিয়েছে প্রাভদা।
খবরে জানানো হয়, রাশিয়া যেভাবে নতুন করে অভিযান শুরু করেছে তা নিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলে সন্তুষ্টির কথা বলেন কাদিরভ। তার ভাষায়, ‘যেভাবে এখন অভিযান চলছে তাতে আমি শতভাগ খুশি।’ ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে রাশিয়ার আক্রমণ শুরুর পরপরই তিনি টেলিগ্রামে ওই বার্তা দেন। এতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। বলেন, জেলেনস্কি এখন কিয়েভসহ অন্য শহরে রকেট হামলা নিয়ে অভিযোগ তুলছেন। অথচ লুহানস্ক এবং দনেতস্কের বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনার উপরে বোমা ফেলা তাদের কাছে স্বাভাবিক মনে হতো।
এখন যখন নিজের মাথার উপরে বোমা পড়ছে তখন তার মনে হয়েছে, এটা হওয়া উচিৎ না। মূলত গত আট বছর ধরে ডনবাসে ইউক্রেনের অভিযানের কথা বুঝিয়েছেন কাদিরভ। তিনি আরও বলেন, জেলেনস্কি আপনি পালান। দৌড়ান, জেলেনস্কি দৌড়ান। পেছনে তাকিয়েন না আর।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
