মায়া করলে মায়া পাওয়া যায়। এ কথা রাসুলুল্লাহ (সা.) বলেছেন। যারা ছোটদের মায়া করে না, বড়দের সম্মান করে না তারা আমার হতে পারে না। মারপিট বা জবরধ্বস্তি করে নয়। মায়া করে ও ভালোবাসা দিয়ে সন্তানদের মানুষ করতে হবে। ভালোবাসা পাওয়া সন্তানেরা হতাশাগ্রস্ত হয় না। পারিবারিক বন্ধন থেকে দূরে থাকে না। ভালোবাসা দিয়ে বড় করলে পারিবারিক বন্ধন মজবুত হয়।
মিশিগানে বাঙালি কমিউনিটিতে হতাশাগ্রস্ত ও পারিবারিক বন্ধন থেকে দূরে থাকা সন্তানের সংখ্যা বেড়েই চলছে। এরই পরিপ্রেক্ষিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে আয়োজিত ওয়াজ মাহফিলে নিউইয়র্ক দারুছ ছুন্নাহ লতিফিয়ার প্রিন্সিপাল শায়খ আবু আব্দিল্লাহ মুহাম্মাদ আইনুল হুদা বক্তব্যে রাখেন।
শনিবার (৮ অক্টোবর) বাদ মাগরিব ওয়ারেন টেন মাইলের আল ইহসান ইসলামিক সেন্টার এ ওয়াজ মাহফিলের আয়োজন করে। ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মুহাম্মদ ফখরুল ইসলামসহ স্থানীয় উলামায়ে কেরাম বয়ান করেন। ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মানুষেরা শরিক হন। এসময় বিশেষ ব্যবস্থায় বিপুল সংখ্যক নারী এ ওয়াজ শুনেন।
এছাড়া পবিত্র ঈদে মীলাদুন্নাবী (সা.) উপলক্ষে মিশিগান প্রবাসীদের বিভিন্ন মসজিদে ইসলামিক জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
