যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বিজয় নিশ্চিতে বহির্বিশ্বে আমেরিকান ভোটারদের সাথেও কার্যকর যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশসমূহে ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দের বৈঠকে যোগদান করেছিলেন ডেমোক্রেটিক পার্টির লিডারশিপ কাউন্সিলে জর্জিয়া স্টেটের প্রতিনিধি সিনেটর শেখ রহমান।
বৈঠক থেকে ফেরার পথে ৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় জেএফকে এয়ারপোর্ট থেকে সিনেটর শেখ রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, ৮ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের উভয়কক্ষের নেতৃত্ব নিরঙ্কুশ করতে বহির্বিশ্বের ভোটের অপরিসীম ভূমিকা থাকবে। ডেমোক্রেটিক পার্টির ভোটার হিসেবে তালিকাভূক্ত ৭ লাখের অধিক আমেরিকান বিভিন্ন দেশে বাস করছেন।
সিনেটর রহমান উল্লেখ করেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশ থেকে ডাকযোগে ১৮ হাজার ৮৬৭ ব্যালট এসেছিল কেবল জর্জিয়া স্টেটেই। এই ব্যালটের প্রভাব পড়েছিল জো বাইডেনের বিজয়ে। জর্জিয়া স্টেটে ট্রাম্পের চেয়ে বাইডেন ১১ হাজার ৭৭৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। সে আলোকে জর্জিয়া ডেমোক্রেটিক পার্টির নেতা এবং জর্জিয়া স্টেট গভর্নর প্রার্থী স্ট্যাসি আব্রামস’র প্রতিনিধি হিসেবে আমি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের ডেমোক্রেটিক পার্টির লিডারদের নিয়ে বৈঠক করেছি।
সকলেই যাতে ডাকযোগে তাদের ব্যালট যথাসময়ে প্রেরণ করেন সে তাগিদ দিয়েছি।
সিনেটর রহমান বলেন, দূতাবাস, কন্স্যুলেট ছাড়াও বিভিন্ন দেশে মার্কিন বাহিনী অবস্থান করছে। তারাই ব্যালট পাঠিয়ে থাকেন ডাকযোগে।
সিনেটর রহমান জানান, বহির্বিশ্বের ভোটারের সিংহভাগই ডেমোক্রেট বিধায় লিডারশিপ কাউন্সিলের সদস্যরা চষে বেড়াচ্ছে বিভিন্ন দেশ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
