মানুষের জীবনে কতরকম স্বপ্নই না থাকে, যা বিভিন্ন সময় আমরা দেখতে পাই। সৌদি যুবক আব্দুল্লাহ আস সালেমি। তিনিও ব্যতিক্রমী একটি স্বপ্ন বাস্তবায়ন করছেন। আসন্ন ২০ নভেম্বর অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ দেখতে পায়ে হেঁটে কাতার যাচ্ছেন তিনি।
বুধবার আলজাজিরা জানায়, গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে দোহার উদ্দেশে সৌদি আরবের জেদ্দা ত্যাগ করেন আব্দুল্লাহ আস সালেমি। মরুভূমি-পাহাড়-পর্বত মাড়িয়ে দোহায় পৌঁছতে তার অন্তত ৬০ দিন সময় লাগবে।
আব্দুল্লাহ আস সালেমি টুইটারে জানান, এই দুঃসাহসিক অভিযাত্রায় তিনি অন্তত এক হাজার ৬০০ কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করবেন।
সৌদি এই অভিযাত্রী টুইটারে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে তিনি বলেছেন, ‘এটি আমার জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা হবে। একইসাথে এটি পাগলামির সফরও বটে। এই যাত্রার অভিজ্ঞতা অস্ট্রেলিয়া, মেক্সিকো ইত্যাদি দেশে সফর করার মতো নয়। এই সফর আমার খুব আগ্রহের। কারণ, এটি হবে আমার দেশ ও দেশের বসতিগুলোর ভেতর দিয়েই। আমি বিভিন্ন জাতি ও বসতি অতিক্রমের সময় তাদের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারব।’
আব্দুল্লাহ আস সালেমি তার প্রতিদিনের যাত্রার অংশটুকু ভিডিও করে তার ব্যক্তিগত স্ন্যাপচ্যাট একাউন্টে নিয়মিত শেয়ার করছেন। তার আশা, নির্দিষ্ট সময়ের (দুই মাস) মধ্যেই তিনি কাতার পৌঁছে যাবেন এবং বিশ্বকাপের শুরু থেকেই দর্শক সারিতে অংশ নিতে পারবেন তিনি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
