গ্রিসে নানা আয়োজনের মধ্যে পালন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। গ্রিসে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরা গত ১৪ বছর ধরে নানা আয়োজনে উৎসবে আনন্দে উদযাপন করছেন পূজা।
আয়োজকরা বলেন, সারা বছর বিভিন্ন দেবদেবীর পূজা হলেও দুর্গাপূজা তাদের সেরা উৎসব। প্রবাসে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের প্রবাসীরাও এই উৎসব উদযাপন মেতে উঠেন। গ্রিস প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সংগঠন ‘হিন্দু কমিউনিটি ইন গ্রিস’ ২০০৮ সাল থেকে রাজধানী এথেন্সের ওমোনিয়ায় এ পূজার আয়োজন করে আসছে।
শারদীয় এ পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী সকল পূজারি ও ভক্তদের মাঝে বিপুল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ধর্মীয় রীতিনীতি আর বিশ্বাসে দেবী দুর্গা সকল অপশক্তিকে রুখে দিয়ে বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে আসেন এমনটা বিশ্বাস ভক্ত অনুরাগীদের।
হিন্দু ধর্মাবলম্বীদের এমন আয়োজনে পরিদর্শন করেন বিভিন্ন সংগঠনের নেতারা। ধর্ম যার যার উৎসবের আনন্দ সবার এই শ্লোগানে দেশে ধর্মীয় সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্টভাবে পালনে সবাইকে শুভেচ্ছা জানান গ্রিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
পূজা মণ্ডপ পর্দিশন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ, দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পালসহ দূতাবাসের কর্মকর্তারা। এ সময় হিন্দু কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা তুষার রায়, সাধারণ সম্পাদক উজ্জল দে, যুগ্ম সম্পাদক নিখিল সাহাসহ আরও অনেকে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
