পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার চেষ্টায় সমর্থন দিয়েছে জোটটির ৯ ইউরোপীয় সদস্য দেশ। এই ৯ দেশের রাষ্ট্রপ্রধানরা এক যৌথ বিবৃতিতে ইউক্রেনকে সমর্থন দিয়েছেন এবং কিয়েভের জন্য সামরিক সহায়তা জোরদার করতে ন্যাটোর ৩০টি দেশকেই আহ্বান জানিয়েছেন।
দেশগুলো হচ্ছে- চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, পোল্যান্ড, রুমানিয়া এবং স্লোভাকিয়া। খবর রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শুক্রবার হঠাৎ করেই দ্রুত ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনের পথে হাঁটার কথা জানান।
টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘আমরা এরই মধ্যে ন্যাটোর মানদণ্ড অনুযায়ী আমাদের যোগ্যতা প্রমাণ করেছি। আমরা এখন ন্যাটোতে যোগদান ত্বরান্বিত করতে ইউক্রেনের পক্ষ থেকে আবেদন সইয়ের চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছি।’
তবে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানায়, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পেতে হলে তাতে জোটের ৩০ দেশেরই অনুমোদন লাগবে। তাই দেশটির সদস্যপদ খুব শিগগিরই পেয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
