সৌদি আরবের রাজধানী রিয়াদে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তৌহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
পরিবার জানিয়েছে, তৌহিদুল ইসলাম দোকানে থেকে বাসায় এসে কাপড়া পরিবর্তনের সময় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তৌহিদুল ইসলামের গ্রামের বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা গ্রামে। বর্তমানে তার মরদেহ সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, জেদ্দা প্রবাসী শিক্ষক রফিকুল ইসলাম গত এক সপ্তাহ আগে ছুটি নিয়ে দেশে আসেন। আজ দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান।
জানা যায়, রফিকুল ইসলাম র্দীঘদিন ধরে জেদ্দা নগরীর কিলো আরবাতাস এলাকায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিল। তিনি সৌদিতে আসার আগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গৌরস্থান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রফিকুল ইসলামের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন পুঠিবিলা ইউনিয়নের গৌরস্থান এলাকার বাসিন্দা।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
