সৌদি আরবে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিমইটির) চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশি কর্মীদের স্কিল ভেরিফিকেশন বিষয়ে এক চুক্তি স্বাক্ষর হয়।
নতুন চুক্তির আওতায় সৌদি আরবে আসতে ইচ্ছুক বাংলাদেশি দক্ষ/ আধা দক্ষ কর্মীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা যাচাই করে সনদ দেওয়া হবে। সনদের মেয়াদ হবে পাঁচ বছর। এ সনদ থাকায় সৌদি আরবে সংশ্লিষ্ট বিষয়ে চাকুরি পাওয়া সহজ হবে। এছাড়াও কর্মীরা দক্ষতা অনুযায়ী বেতন ভাতা পাবেন। এ সনদের মাধ্যমে একবার সৌদি আরব আসলে আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না প্রবাসী কর্মীদের।
সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তাকামল এ স্কিল ভেরিফিকেশনের কাজ করবে। প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডিং, কার্পেন্টার পেইন্টার, প্লাস্টারার, বিল্ডারসহ মোট ২৩টি বিষয়ে এ স্কিল ভেরিফিকেশন দেওয়া হবে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ চুক্তি স্বাক্ষর বিষয়ে বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর এ চুক্তিটি স্বাক্ষর হয়েছে। আশা করি আগামীতে বাংলাদেশ থেকে দক্ষ/ আধা দক্ষ কর্মীরা সনদ নিয়ে সৌদি আরবে আসবে। যার ফলে সৌদি আরবে ভালো চাকুরি পাওয়া সহজ হবে তাদের। সৌদি আরব থেকে আমাদের রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে।’
বাংলাদেশে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
