পারস্য উপসাগরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত তেল সমৃদ্ধ দেশ কুয়েত। মরু প্রধান দেশ হওয়ায় কুয়েতে চাষাবাদ কম। দেশটির চাহিদা মেটাতে কাঁচা শাকসবজি ও ফলমূল বেশিরভাগই আমদানি করতে হয় পাশের বিভিন্ন দেশ থেকে। শাকসবজি ও ফলের চাহিদা পূরণ ও আমদানি কমাতে কুয়েত সরকার কৃষিখাতে ভর্তুকিও দিয়ে থাকে।
কুয়েত সিটি থেকে প্রায় ১শ কিলোমিটার দূরে সৌদি ও ইরাক সীমান্ত ঘেঁষে অফরা ও আবদালি অঞ্চল। এ অঞ্চল জুড়ে বিশাল বিস্তৃত মরুভূমি। বাংলাদেশিদের হাতের ছোঁয়ায় আজ এই মরু অঞ্চলে ফলছে দেশি-বিদেশি শাকসবজিসহ নানান ধরণের ফল। দেখে মনে হয় এ যেনো বাংলাদেশের কোনো কৃষি অঞ্চল। সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটিতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজন ও বন্ধু-বান্ধব মিলে ছুটে যান কৃষি অঞ্চল অফরা ও আবদালিতে।
কুয়েতে আড়াই লাখ বাংলাদেশির মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার প্রবাসী বাংলাদেশি এই কৃষি কাজের সঙ্গে জড়িত। পাশাপাশি রয়েছেন অন্যান্য দেশের নাগরিকও। দীর্ঘদিন এই কাজে সঙ্গে জড়িতে থেকে অনেক বাংলাদেশি সফল হয়েছেন। স্থানীয় কুয়েতিদের থেকে ইজারা নিয়ে এককভাবে গড়ে তুলেছেন এ সব কৃষি প্রজেক্ট।
দেশটির কৃষি প্রজেষ্টে উৎপাদিত ফসল কুয়েতের সেন্ট্রাল সবজি মার্কেটে ও সুপারসপগুলোতে বিক্রি করেন প্রবাসীরা। এ সব এলাকায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা কুয়েতের সিংহভাগ সবজির চাহিদা মেটাতে পরিশ্রম করে যাচ্ছেন। তারা উৎপাদন করছেন ফুলকপি, লাউ, বাঁধাকপি, লাল শাক, ধনেপাতা, শিম, করলা ও পালংশাকসহ নানা ধরনের শাকসবজি। আম, কলা, আনারস, আঙুর, কমলা পেঁপেঁসহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলে চাষ করে থাকেন তারা।
প্রচণ্ড গরমেও বিশেষ পদ্ধতি ব্যবহার করে শীতকালীন সবজি উৎপাদন করছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী শ্রমিকরা দেশীয় সবজি উৎপাদন করতে পেরে এবং ন্যায্য পারিশ্রমিক পেয়ে খুশি। সরকারিভাবে কম খরচে দক্ষ শ্রমিক পাঠানো যায় তাহলে কুয়েতের কৃষিখাতে বাংলাদেশিদের অবস্থান শক্তিশালী হতো এবং রেমিট্যান্সের পরিমাণও বাড়তো বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
চট্টগ্রামের নোমান বলেন, ‘কুয়েতে প্রবাস জীবন আমার ২২ বছর চলতেছে। এই মাজরায় ৬ বছর ধরে কাজ করি আগে অন্য মাজরায় কাজ করেছি। আলাহাদুলিল্লাহ ভালো আছি। ৮ ঘন্টা ডিউটি করে ১৭০ কুয়েতি দিনার পাই।’
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
