সৌদি আরবের রাজধানী রিয়াদ নগরীর বাথা এলাকাসহ নানা জায়গায় ব্রিজের নিচে, মসজিদের বারান্দা ও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
জানা যায়, দালালদের মাধ্যমে সৌদির বিভিন্ন কোম্পানির কাজের ভিসায় এসেছেন এ সকল বাংলাদেশিরা। কিন্তু বর্তমানে কাজ না পেয়ে দেশটিতে মানবেতর দিন পার করছেন তারা। এছাড়া কোম্পানিতে কাজের কথা বলে অতিরিক্ত অর্থও হাতিয়ে নিচ্ছেন দালাল চক্রগুলো। বাংলাদেশ থেকে কোনোরকম বিমানে তুলে দিয়ে সৌদি আরবে পৌঁছলে এ দালাল চক্রটি গা ডাকা দেন।
প্রবাসীরা বলেন, দেশটিতে অনেক প্রবাসী প্রায় এক বছর, ছয় মাস ও তিন মাস হয়েছে। কেউ ইকামা পেয়েছে আবার কেউ পাইনি। যারা ইকামা পেয়েছেন তাদের মেয়াদ তিন মাসের বেশি থাকছে না।
ইতোমধ্যে সৌদির রাজধানী রিয়াদ নগরীর বাথা এলাকাসহ বিভিন্ন জায়গায় ফ্লাইওভার বা ব্রিজের নিচে ও মসজিদের বারান্দায় দেখা মিলে অনেক প্রবাসী বাংলাদেশিদের। আবার কেউ খোলা আকাশের নীচে তারা কোনোভাবে দিনাতিপাত করছেন।
প্রবাসী আহমদুর রহমান জানান, ‘এটি আমার কাছে খুবই কষ্টকর। সৌদি আরবে যে হারে প্রবাসীরা বেকার হচ্ছেন, ধারণা করা হচ্ছে ইকামাবিহীন অবৈধ প্রবাসীর সংখ্যা দেশটিতে বাড়ছে। অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা কনসুলেট এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
