যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও সাংবাদিক জিহাদুর রহমান জিহাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনু লাইট রেস্টুরেন্টে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আমেরিকা ইন্কা এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আমেরিকা ইন্ক সভাপতি মোল্যা এম এ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সাংবাদিক ফসিহ উদ্দিন মাহতাব, খোন্দকার আব্দুল মতিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, গাজী মেহাম্মদ লিটু, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইলিয়ার রহমান, অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক এস এম আবুল হাসান ও সদস্য সচিব মো. মফিজুর রহমান।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে বসবাসরত গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আমেরিকা ইন্ক-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
