দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উডস্টকের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে সোহেল রানা (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দেশটিতে বসবাসরত প্রবাসীরা জানান, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া এলাকার সোহেল রানা প্রায় ১২ বছর ধরে দেশটির রাজধানী কেপটাউনের রাইল্যান্ডস এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন। গত ২২ সেপ্টেম্বর লোডশেডিং থাকায় সন্ধ্যার পর এলাকায় বিদ্যুৎ চলে যায়। তখন সোহেল তার দোকানের গ্যাস সিলিন্ডারের উপরে মোমবাতি জ্বালায়। একপর্যায়ে মোমবাতি জ্বলে সিলিন্ডারের প্লাস্টিক ক্যাপ খুলে গিয়ে সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে ওই দোকানসহ সামনে থাকা একটি গাড়ি পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ায় সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সোহেল রানা ও তার ম্যানেজার গুরুতর অগ্নিদগ্ধ হন। একই সময়ে দোকানে আসার এক ক্রেতাও গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে সোহেলের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে যায়। গত শনিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে খবর পেলে সব ধরনের সহযোগিতা করা হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
