রাশিয়ার প্রেসিডেন্ট জেনেশুনে ‘নাগরিকদের তাদের মৃত্যুর জন্য পাঠাচ্ছেন’। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার ভাষণে রাশিয়ানদের সতর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন।
রাশিয়ান ভাষায় দেওয়া বক্তব্যে জেলেনস্কি মস্কোর বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার সাথে সভ্য আচরণ করা হবে, আপনার আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না’।
এই সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আদেশে আংশিক সেনা মোতায়েনের ঘোষণার পরে স্বেচ্ছায় আত্মসমর্পণ এবং স্বপক্ষ ত্যাগের শাস্তি কঠোর করার জন্য রাশিয়া একটি আইন পাস করার কয়েক ঘন্টার মধ্যে জেলেনস্কি এ আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, ‘যুদ্ধাপরাধী হয়ে বিদেশীদের হাতে মারা যাওয়ার চেয়ে স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধে অংশগ্রহনের নিয়োগপত্র প্রত্যাখ্যান করা ভাল।’
তিনি বলেন, ‘পঙ্গু হওয়া এবং আগ্রাসনের যুদ্ধে অংশগ্রহণের জন্য আদালতে দায়বদ্ধ হওয়ার চেয়ে অপরাধমূলক কার্যক্রমে যোগদান থেকে পালিয়ে যাওয়া ভাল।’
এদিকে একের পর এক বিপত্তির পর শনিবার রাশিয়া তার শীর্ষ লজিস্টিক জেনারেলকে প্রতিস্থাপন করেছে। ইউক্রেন পাল্টা আক্রমণে তার ভূখন্ড পুনরুদ্ধার করছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
