পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক জোটের একের পর এক গোপন অডিও ফাঁস হতে শুরু করেছে। রোববার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
শনিবার প্রথম দফায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও এক সরকারি কর্মকর্তাদের মধ্যকার কথোপকথন ফাঁস হয়। দুই মিনিটের ওই অডিওটি টুইটারে শেয়ার করেছিলেন বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতা ফাওয়াদ চৌধুরী। অডিওটিতে এক সরকারি কর্মকর্তার উদ্দেশে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বলতে শোনা গেছে, ভারত থেকে বিদ্যুৎ প্লান্টের যন্ত্রপাতি আনার জন্য পাকিস্তান মুসলিম লিগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ তার মেয়ের জামাইয়ের জন্য বিশেষ সুবিধা চেয়েছেন।
আরেকটি অডিও ক্লিপে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর বেশ কয়েকজন সিনিয়র নেতার কথোপকথন শোনা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানউল্লাহ, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, আইনমন্ত্রী আজম তারার এবং অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আয়াজ সাদিককে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলের ভাগ্য এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সংসদ সদস্যদের পদত্যাগ নিয়ে কথা বলতে শোনা যায়।
রোববার মরিয়ম নওয়াজ ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যকার কথোপকথনের আরেকটি অডিও ফাঁস হয়েছে। তাতে মরিয়মকে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলের সমালোচনা করতে শোনা গেছে ।
শেহবাজের উদ্দেশে মরিয়ম বলেছেন, তিনি (মিফতাহ) দায়িত্ব নেন না… টিভিতে অদ্ভুত জিনিস বলেন যার জন্য লোকেরা তাকে উপহাস করে … সে জানে না সে কী করছে।’
জবাবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ‘সে স্পষ্টতই তাড়াহুড়া করছে।’
এর প্রত্যুত্তরে মরিয়ম বলেন, ‘চাচা, তিনি জানেন না তিনি কি করছেন।’
চতুর্থ আরেকটি ফাঁস হওয়া অডিওতে সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের দেশে ফেরা নিয়ে আইএসপিআরের মহাপরিচালকের মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ ও মরিয়ম নওয়াজের কথোপকথন শোনা গেছে। আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার সাবেক প্রেসিডেন্টের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলায় উস্মা প্রকাশ করতে শোনা গেছে মরিয়ম নওয়াজকে। তিনি প্রধানমন্ত্রী শেহবাজকে বলছিলেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে আইএসপিআরের প্রধান কী করে এ ধরনের মন্তব্য করেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
