ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু নিয়ে ৪৫০ বছর আগেই ভবিষ্যদ্বাণী করে গেছেন ষোড়শ শতকের পৃথিবী বিখ্যাত ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ত্রাদামুস। ডেইলি মেইলের এক খবরে জানা যায়, নস্ত্রাদামুস ভবিষ্যদ্বানী করেছিলেন ২০২২ সালে ৯৬ বছর বয়সে ব্রিটেনের রানি মারা যাবেন।
এর আগে নস্ত্রাদামুসের লন্ডনের গ্রেট ফায়ার, হিটলারের ক্ষমতায় উত্থান এবং ইউরোপ যুদ্ধের ভবিষ্যদ্বাণী সত্য বলে প্রশংসিত হয়।
এদিকে রানি এলিজাবেথ সম্পর্কে এমন ভবিষ্যদ্বানী জানার পর মারিও রিডিং-এর নস্ট্রাডামাস: দ্য কমপ্লিট প্রফেসিস ফর দ্য ফিউচার বইয়ের বিক্রি নাটকীয়ভাবে বেড়ে গেছে। রানির মৃত্যুর আগের সপ্তাহে, বইটি মাত্র পাঁচ কপি বিক্রি হয়। কিন্তু ১৭ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে প্রায় ৮ হাজার কপি বিক্রি হয়ে গেছে। এটি পেপারব্যাক চার্টের শীর্ষে পৌঁছেছে, জানিয়েছে দ্য সানডে টাইমস।
বইটিতে, একটি কোয়াট্রেনকে ব্যাখ্যা করে বলা হয়, কুইন এলিজাবেথ দ্বিতীয় মারা যাবেন, ৯৬ বছর বয়সে ২০২২ সালে। রানির মৃত্যু ছাড়াও নস্ত্রাদামুস ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যদ্বাণী করে গেছেন। সেই সঙ্গে তিনি অস্পষ্ট পরামর্শ দিয়েছেন ফ্রান্স হুমকির সম্মুখীন হতে পারে।
নস্ত্রাদামুস বিশেষজ্ঞ ববি শাইলার পরামর্শ দিয়েছেন, নস্ত্রাদামুস তৃতীয় বিশ্বযুদ্ধের কথা উল্লেখ করছেন, যা আগামী কয়েক বছরের মধ্যে সংঘটিত হতে পারে।
নস্ত্রাদামুসের বেশিরভাগ ভবিষ্যদ্বাণী তার বিখ্যাত বই Les Prophéties-এ রয়েছে। এতে কোয়াট্রেন আকারে ৯৪২টি ভবিষ্যদ্বাণী রয়েছে।
সূত্র: ডেইলি মেইল।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
