সৌদি বাদশাহ সালমান এক রাজকীয় আদেশ জারি করে হালা আল-তুয়াইজরিকে মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। এর ফলে প্রথমবারের মতো এক নারী এই পদে নিয়োগ পেলেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।
হালা আল-তুয়াইজরির আগে এই পদে ছিলেন আওয়াদ বিন সালেহ আল-আওয়াদ।
এ কমিশন দেশটির সরকার ব্যবস্থা থেকে সম্পূর্ণ স্বাধীন বলে দাবি করে। যদিও এটির প্রধান নিয়োগ হয় রাজকীয় আদেশে এবং কমিশনের বাকি সদস্যরা মন্ত্রিপরিষদ সভাপতির দ্বারা রাজকীয় আদেশে নিয়োগপ্রাপ্ত হন।
দেশটিতে মানবাধিকার কমিশনের প্রধান মন্ত্রীর সমান পদমর্যাদা পান।
বাদশাহ সালমানের অপর এক আদেশে আওয়াদকে মানবাধিকার কমিশন থেকে সরিয়ে নতুন আদেশে তাকে রাজকীয় বিচার বিভাগের উপদেষ্টা করা হয়েছে। এটিরও পদমর্যাদা একজন মন্ত্রীর সমান।
আল-আওয়াদের সময়ে কাউন্সিলে ১২ জন নারী সদস্য ছিলেন। তবে তাদের মধ্যে তুয়াইজরি ছিলেন না।
সৌদি মানবাধিকার কমিশন সাংবাদিক জামাল খাশোগি হত্যায় আন্তর্জাতিক কোনো সংশ্লিষ্টতা বা জাতিসঙ্ঘ পরিচালিত মদদের কথা অস্বীকার করে আসছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
