ফোবানা ইয়াং চেপ্টার থেকে আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৩ এ দুবাই তে অনুষ্ঠিতব্য ইয়াং প্রেফেশনাল নেটওয়ার্কে অংশগ্রহণ করবে বলে চেয়ারম্যান আতিকুর রহমান মিডিয়াকে জানিয়েছেন।
তিনি বলেন, “ফোবানা ইয়াং চেপ্টার, ইয়াং প্রফেশনাল নেটওয়ার্কের সদস্য পদ লাভ করেছে। আগামী ফেব্রুয়ারি ২০২৩ এর ফেস্টিবলে একটি প্রতিনিধি দল প্রেরণ করা হবে। এক্সিকিউটিভ সেক্রেটারী ড. রফিক খান জানান যে অংশগ্রহণে ইচ্ছুকদেরকে ফোবানা ইয়াং চেপ্টারের প্রতিনিধি দেওয়ান জামিরের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে (৯১৩-৪৮৮-৬০২১)।
এখানে উল্লেখ্য যে, ফোবানা লস এঞ্জেলেস কনভেনশনের এজিএম মিটিং এ নতুন প্রজন্মদের ফোবানায় সক্রিয় অংশগ্রহনের ক্ষেত্র হিসেবে ফোবানা ইয়াং চেপ্টার খোলার জন্য ফোবানার প্রাক্তন চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা’র প্রস্তাবে ও ফোবানার প্রাক্তন চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর সমর্থনে ফোবানা ইয়াং চেপ্টার সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
এ বিষয়ে গুড ইউল এম্বাসেডর কাজী মশহুরুল হুদা জানান, ফোবানা ইয়াং চেপ্টার নতুন প্রজন্মের সাথে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সেতুবন্ধন এবং ওয়াইপিএন অংশগ্রহণ আন্তর্জাতিকভাবে মহা সেতুবন্ধন সৃষ্টি করবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
