যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি বাঙালি বীরদের সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর। নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে এ সংবর্ধনা সমাবেশের আয়োজন করা হয়েছে। আমেরিকায় প্রবাসীদের মধ্যে পথিকৃত হিসেবে বিবেচিত এসব বাঙালি বীরকে সংবর্ধনার আয়োজন করছে ‘বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণ’ ও এনওয়াই প্রতিদিন ডটকম।
নিউইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউ হ্যামশায়ার, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস প্রভৃতি স্টেট পার্লামেন্ট, সিটি কাউন্সিল, কাউন্টি পর্যায়ে নির্বাচিত ২৭ জনেরও অধিক বাংলাদেশি এই অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন।
এর বাইরে আরও ৮ জনের তালিকা পাওয়া গেলেও নানাবিধ কারণে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেছেন। তবে তারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বাত্মকভাবে।
উল্লেখ্য, বছর চারেক আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় সে সময়ের কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেয় বাংলাদেশ প্রতিদিন। সেটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে বিলাসবহুল একটি পার্টি হলে।
সেই সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।
আমেরিকান স্বপ্নপূরণে মূলধারায় সম্পৃক্ত হবার বিকল্প নেই-এমন বক্তব্য/মতামত/অভিমত হরদম উচ্চারিত হলেও সামর্থ্য থাকা সত্বেও অনেকে সে পথে পা বাড়ান না। এমনি অবস্থায় নানাবিধ সীমাবদ্ধতার মধ্যেও ৩৭ জনের মতো বাঙালি বিভিন্ন পর্যায়ে বিজয় অর্জনে সক্ষম হয়েছেন। উঠতি কম্যুনিটি হিসেবে এটাও বাঙালির জন্যে কম গৌরবের নয়।
বহুজাতিক সমাজে বাঙালির উত্থানের এই অবিস্মরণীয় অধ্যায়কে ইতিহাসের অংশ হিসেবে পরিণত করার আগ্রহ থেকেই শনিবারের এ সমাবেশ।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণি পেশায় সাফল্য অর্জনকারীরা ছাড়াও সমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের এই বীর যোদ্ধাগণের হাত থেকেই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন মার্কিন মুল্লুকে বাঙালি সংস্কৃতিকে উজ্জীবিত করার নিরন্তর প্রয়াসে লিপ্ত এসব জনপ্রতিনিধিগণ। এজন্যেই তাদের ‘যুক্তরাষ্ট্রে বাঙালি বীর’ হিসেবে অভিহিত করা হয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
