মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, মস্কো যদি পরমাণু হামলা শুরু করে তাহলে তাতে তারা জিততে পারবে না। তবে কে ওই যুদ্ধে বিজয়ী হবে ন্যাটো মহাসচিব তাও বলেনি। খবর পার্সটুডে ও রয়টার্সের।
ইউক্রেনের পূর্ব সীমান্তে রাশিয়া সেনা সমাবেশ ঘটনার ঘোষণা দেয়ার পর এই কথা বললেন স্টলটেনবার্গ।
তিনি বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল বুধবার এসব কথা বলেন। ন্যাটো মহাসচিব বলেন, এগুলো হচ্ছে বিপজ্জনক ও বেপরো পরমাণু বাগাড়ম্বর।
ইয়েন্স স্টলটেনবার্গ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে বলেন, তিনি ভালো করেই জানেন যে, কখনোই পরমাণু যুদ্ধ হওয়া উচিত নয় এবং এতে কেউ জিততে পারবে না বরং রাশিয়ার জন্য নজিরবিহীন ফলাফল অপেক্ষা করবে।
রয়টার্স ন্যাটো মহাসচিবের কাছে পাল্টা প্রশ্ন করেন- রাশিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে জবাবে ন্যাটো কী করবে।
জবাবে ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, পরিস্থিতির উপর ভিত্তি করে জবাব দেয়া হবে, তবে মস্কোর সঙ্গে ন্যাটোর এ ব্যাপারে যোগাযোগ রয়েছে যে, এই ধরনের পরমাণু যুদ্ধ হবে না এবং রাশিয়া তাতে জিততে পারবে না।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
