প্রতিবারের মত এবারও ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির বুয়েনা পার্কে উদযাপিত হল গ্রীষ্মবরণ উৎসব ও পিকনিক ২০২২।
গত ১৮ সেপ্টেম্বর বুয়েনা পার্ক সিটির ঐতিহাসিক জর্জ বেলিস পার্কে দুপুর ১২টা থেকে সারাদিন ব্যাপী এ গ্রীষ্মবরণ উৎসব অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্থান থেকে আগত প্রবাসীবৃন্দ একত্রিত হয়ে এক মিলন মেলার সৃষ্টি হয়। গ্রীষ্মবরণ কমিটির আহ্বায়ক রফিকুল হক রাজুর অক্লান্ত প্রচেষ্টায় সফল হয়ে ওঠে এই মিলন মেলার আনন্দঘন পরিবেশ। প্রধন অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখেন শিল্পী, আদনান, লুনা রহমান, সিমি ইসরাইল, কাবেরী রহমান প্রমুখ।
এছাড়া উপস্থাপনায় ছিলো টিটু, মনি, দোজা, রিদা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা জাহেদুল মাহমুদ জামি, কমিউনিটি এক্টিভিস্ট মোমিনুল হক বাচ্চু, বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়ার সভাপতি নজরুল আলম, বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রানা মাহমুদ, বাফলার সভাপতি জিয়া ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উৎসবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। নানা প্রতিকূলতার মাঝেও আহ্বায়ক রাজুর সামাজিক ও কমিউনিটির সৌহাদ্যে গ্রীষ্মবরণ উৎসব ২০২২ স্মরণীয় হয়ে থাকবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
