সাত দশকেরও বেশি সময় ব্রিটিশ সিংহাসনে আসীন থাকার পর গত ৮ সেপ্টম্বরে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর গতকাল সোমবার সেন্ট জর্জেস চ্যাপেলের অভ্যন্তরে অবস্থিত রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে রানিকে তার প্রয়াত স্বামী ডিউক অব এডিনবরার সঙ্গে সমাহিত করা হয়েছে। এর আগে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ ধর্মীয় নেতারা রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন।
সেই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিনের নতুন রাজা তৃতীয় চার্লসের পেছনে ১৪ তম সারিতে বসেন বাইডেন ও তার স্ত্রী। আর এতেই নারাজ মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে বাইডেনকে বিদ্রুপ করেছেন তিনি।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেছেন, বাইডেনের নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্র সম্মান হারিয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এই ঘটেছে, কোনো সম্মান নেই।
সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেছেন, আমি প্রেসিডেন্ট থাকলে তারা কখনোই আমাকে পেছনে বসাতো না এবং আমাদের দেশ এখনকার থেকে অনেক ভিন্ন অবস্থানে থাকতো।
তিনি লিখেন, রিয়েল এস্টেটে রাজনীতি ও জীবনের মতো জায়গায় অবস্থানই সবকিছু।
তবে ট্রাম্পের এমন উপহাস নিয়ে বাইডেন বা হোয়াইট হাউজের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
