রাশিয়া থেকে শিগগিরই নতুন করে আরও সুখই এসইউ-৩০এসএম যুদ্ধবিমান পাচ্ছে মিয়ানমার। ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার জান্তা মুখপাত্র মেজর জেনারেল ঝাও মিন তুন বলেন, চলতি মাসে রাশিয়া সফরে যান মিয়ানমারের সামরিক সরকার প্রধান মিন অং হ্লাইং। সেখানে তিনি ব্যক্তিগতভাবে ইরকুস্তস্ক এভিয়েশন প্ল্যান্টে যুদ্ধবিমানের উৎপাদন ও পরীক্ষা পরিদর্শন করেন।
জান্তা প্রধান বলেছেন, শিগগিরই এসব যুদ্ধবিমান মিয়ানমারে সরবরাহ করা হবে।
রাশিয়ার সঙ্গে ২০১৮ সালে স্বাক্ষরিত ২০৪ মিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি করে মিয়ানমার। এই চুক্তির আওতায় মিয়ানমারের কাছে ছয়টি যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া।
ইরাবতি বলছে, ইতিমধ্যে চলতি বছরের মার্চে দুইটি যুদ্ধবিমান মিয়ানমারকে সরবরাহ করেছে রাশিয়া। বাকি চারটি শিগগিরই মিয়ানমারকে পাঠানো হবে।
মিয়ানমারে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেওয়ার পর জান্তা প্রধান তিনবার রাশিয়া সফর করেছেন। তিনি নিজেও রুশ অস্ত্রের ভক্ত বলে জানান। তিনি বলেছেন, আমি এগুলো পছন্দ করি।
গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০২২-এর তথ্য অনুযায়ী মিয়ানমারের রয়েছে সমরাস্ত্রের বিপুল ভাণ্ডার। এর মধ্যে ভারী অস্ত্রের পুরোটাই দেশটি বিদেশ থেকে কেনে। তবে, হালকা অস্ত্র তৈরির জন্য মিয়ানমারের নিজস্ব সমরাস্ত্র কারখানা আছে।
রিপোর্টে বলা হয়, সামরিক জান্তার নিপীড়নে দেশটির সংখ্যালঘু সম্প্রদায় যখন মানবিক পরিস্থিতির মুখে পড়েছে তখনো সাতটি দেশের কয়েকটি কোম্পানি মিয়ানমারকে অস্ত্র সরবারহ করেছে।
এর মধ্যে ২০১৬ সাল থেকে চীন, উত্তর কোরিয়া, ভারত, ইসরায়েল, ফিলিপাইনস, রাশিয়া এবং ইউক্রেনের ১৪টি কোম্পানি যুদ্ধ বিমান, সাঁজোয়া যান, যুদ্ধজাহাজ, মিসাইল এবং মিসাইল লঞ্চার সরবারহ করছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
