বাফলার নতুন কার্যকরী কমিটির জিএ সভায় নবনিযুক্ত প্রেসিডেন্ট জিয়া ইসলাম ঘোষণা দিয়েছেন- ২০২৩ সালের প্যারেড আগামী ১৮ ও ১৯ মার্চ (রমজানের পূর্বে) আয়োজন করা হবে।
১১ সেপ্টেম্বর ২০২২ (রবিবার) সন্ধ্যা ৭টায় বাফলার কার্যালয়ে নতুন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে ছিল প্রেসিডেন্টের স্টেট অব দ্যা ফেডারেশন। তিনি বাফলার কার্যক্রম তুলে ধরে আগামী ২ বছরের এজেন্ডা পেশ করেন।
সভায় প্রাক্তন প্রেসিডেন্ট মেজর (অব.) এনামুল হামিদও উপস্থিতি ছিলেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট পরাজিত প্রেসিডেন্ট প্রদপ্রার্থীর প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। যা উল্লেখযোগ্য ঘটনার মধ্যে অন্যতম। এটিই বাফলার সৌহার্দ্যের প্রতীক।

সভায় উপস্থিত সকলেই বক্তব্য প্রদান করেন। সায়েদুুল হক সেন্টু বলেন, “নির্বাচনকে ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচন বিভেদ সৃষ্টি করে না, গণতন্ত্রকে শক্ত করে এবং সম্পর্ক সুদৃঢ় হয়। বিগত নির্বাচন তার প্রমাণ। জিএ মিটিং এ সকলের উপস্থিতি ও পারস্পারিক সৌহাদ্য পরিপূর্ণ ছিল। জিএ মিটিং এ ইলিয়াস শিকদারের প্রেরণামূলক বক্তব্য সকলকে অভিভূত করে।
জিএ মিটিং পরিচালনা করেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মাহাবুব রহমান শাহিন।
সভা শেষে আপ্যায়নের ব্যবস্থা ছিল।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
