বয়স সংশোধনের দাবীতে ইতালির বাংলাদেশ দূতাবাসের সামনে ভুক্তোভূগীদের মানব বন্ধন।
বয়স সংশোধনের দাবীতে ইতালির বাংলাদেশ দূতাবাসের সামনে ভুক্তোভূগীদের মানব বন্ধন।
নিজের বয়স ৫ থেকে ১৮ বছর পর্যন্ত বাড়িয়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি আসা প্রবাসী বাংলাদেশিরা আজ রয়েছে চরম সংকটে। পাসপোর্ট না থাকায় অবৈধ হবার পথে হাঁটছে তারা। আর তাই বয়স সংশোধনের দাবীতে গতকাল সোমবার আবারও দূতাবাসের সামনে বিভিন্ন প্লাকার্ড হাতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।
ইতালির বিভিন্ন শহর থেকে আসা প্রায় দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশিরা বয়স সংশোধন ও এম আর পি জটিলতায় আটকে থাকা পাসপোর্টের দাবীতে সোমবার ১২ সেপ্টেম্বর সকাল দশটায় রোমস্থ বাংলাদেশ দূতাবাসের প্রায় ২০০ মিটার দূরত্বে পিয়াচ্ছাতে একটি শান্তি পূর্ণ মানব বন্ধনের কর্মসূচি পালন করেন।
তারা অভিযোগ করে বলেন, দালালদের কারণেই আজ তাদের এই দুরবস্থা। তবে জন্ম নিবন্ধন অনুযায়ী পাসপোর্ট পেলে হতে পারবে বৈধ নাগরিক হবার সুযোগ। তারা জানান, পাসপোর্টে সংক্রান্ত জটিলতার কারণে কর্ম হীন হওয়ার পাশাপাশি মাসের পর মাস বেতন আটকে থাকায় তারা অর্থনৈতিক ভাবে চরম দুর্ভোগে রয়েছেন।
এ সময় ভুক্তভোগীরা বাংলাদেশ দূতাবাস সহ কমিউনিটির নেতৃবৃন্দদের বিশেষ সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশ সরকারের কাছে ভুক্তভোগীদের দুর্দশার সঠিক তথ্য পৌঁছানোর অনুরোধ জানান।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
