বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলো যে প্রতিবাদ করছে, তা ঘিরে সহিংসতা বাড়ছে বলে মন্তব্য করেছে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচন সামনে রেখে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করা জরুরি বলেও জানায় সংস্থাটি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঢাকার ইইউ দূতাবাস এক টুইটের মাধ্যমে এ বার্তা দিয়েছে।
টুইট বার্তায় ঢাকার ইইউ দূতাবাস বলেছে, ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে আলোচনা করে। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করে যে সহিংসতা বাড়ছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইইউ। সেই সঙ্গে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করা জরুরি বলে টুইটে জানিয়েছে সংস্থাটি।
একই বার্তা ঢাকার জার্মানি, নেদারল্যান্ডস ও সুইডেনের রাষ্ট্রদূতরা তাঁদের টুইটে দিয়েছেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
