আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিরণ আক্তার জানান, এবারের এসএসসিতে তাদের স্কুল থেকে পাঁচজন অনিয়মিতসহ মোট ৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ১৭ জন ছাত্র ও ২৪ জন ছাত্রী এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০ জন ছাত্র ও ৮ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় নিচ্ছে।
রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এসএসসিতে অংশ নিয়েছে মোট ২৮ জন পরীক্ষার্থী। বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি তাজ উদ্দিন সমকালকে জানান, বিজ্ঞান বিভাগ থেকে ১১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষার দিন ২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এবার ১৭ জন ছাত্রী ও ১১ জন ছাত্র উক্ত প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
প্রথম দিনের পরীক্ষায় বাংলাদেশ মিশন থেকে দুটো বিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন যথাক্রমে দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আবদুল আলীম মিয়া ও কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) ফাতেমা জাহান।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
