পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাবেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান; সেজন্য স্থানীয় সরকার বিভাগে ছুটির যে আবেদন তিনি করেছেন, তাতে আবারও বিদেশে বসে দাপ্তরিক কাজ করার অনুমতি চেয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর তাকসিম এ খান স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর ওই আবেদন করেন। তবে এখনও তা অনুমোদন করা হয়নি বলে অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) মো. খাইয়ুল ইসলাম জানিয়েছেন।
ওই আবেদনে বলা হয়েছে, নিজের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যেতে চান তাকসিম এ খান। ঢাকা ওয়াসা বোর্ড ১০ অগাস্ট থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি অনুমোদন করলেও সে সময় দাপ্তরিক কাজের কারণে যেতে পারেননি। সেজন্য ২৪ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অথবা যাত্রার তারিখ থেকে ৬ সপ্তাহের জন্য তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি চান।
তাকসিম এ খান তার আবেদনে বলেছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় তিনি ‘অন ডিউটি’ থাকবেন।
“উক্ত সময়ে ঢাকা ওয়াসার স্ব স্ব উইং প্রধানগণ তাদের নিজ নিজ উইংয়ের রুটিন কার্যক্রম সম্পাদন করবেন এবং সার্বক্ষণিক আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। উক্ত সময় কাজের সুষ্ঠু ধারাবাহিকতার স্বার্থে একেএম সহিদ উদ্দিন উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে বিভিন্ন সভায় উপস্থিত থাকবেন।”
আবেদনে ওয়াসার এমডি বলেছেন, যুক্তরাষ্ট্র ভ্রমণের যাবতীয় খরচ তিনি নিজে বহন করবেন, এতে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না।
এর আগে যুক্তরাষ্ট্রে বসে দাপ্তরিক কাজ করার অনুমতি চেয়ে গত জুলাই মাসে ঢাকা ওয়াসা বোর্ডে আবেদন করেছিলেন তাকসিম। ৭ জুলাই বোর্ডের ২৯৩তম সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে সে সময় বোর্ড তাকে বিদেশে বসে দাপ্তরিক কাজ করার অনুমতি দেয়নি।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
