দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি অপহরণ থামছে না। একেক দিন একেক শহরে অপহৃত হচ্ছেন বাংলাদেশিরা। উদ্ধার হওয়ার আগেই ভুক্তভোগীর তালিকায় যোগ হচ্ছে নতুন নাম। অপহৃত কাউকে কাউকে উদ্ধার করা যাচ্ছে না, শেষ পর্যন্ত মৃত্যু হচ্ছে তাদের।
এবার একদিনেই দুই বাংলাদেশি অপহরণের শিকার হয়েছেন দেশটিতে। ৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কুইন্স শহরের ইন্ডিওয়ে এলাকা থেকে আল-আমীন এবং কিংভেলি শহর থেকে নাসির উদ্দীন নামে দুই বাংলাদেশিকে অপহরণ করা হয়েছে। বাংলাদেশে নাসিরের বাড়ি নরসিংদীতে, আর আল-আমিনের দেশের বাড়ি মুন্সিগঞ্জ বলে জানা গেছে।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের অপহরণের পর মুক্তিপণ আদায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন প্রবাসীরা। কেউ কেউ অপহরণ থেকে বাচাঁর উপায় জানতে চেয়ে ফেসবুকে পোস্ট করছেন।
দক্ষিণ আফ্রিকায় অপহৃত প্রবাসী ব্যবসায়ীদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও বেসরকারি নিরাপত্তা সংস্থার সাথে কাজ করেন বাংলাদেশি শফিকুর ইসলাম বলেছিলেন, সপ্তাহে দুই থেকে চারটা অপহরণের ঘটনা আমরা শুনছি। বাস্তবে দক্ষিণ আফ্রিকায় অপহরণের শিকার হচ্ছে এর চেয়ে আরও বেশি।
শফিকুর বলেন, এটা শুধু বড় বড় গ্যাংস্টার বা মাফিয়ারা করছে বিষয়টি এমন নয়, ক্ষেত্র বিশেষ পাকিস্তানি, ইন্ডিয়ান, আফ্রিকান, এমনকি কিছু এলাকায় বাংলাদেশিরাও অপরাধ চক্র গড়ে তুলে শুধুমাত্র অপরাধমূলক চিন্তা থেকে এসব ঘটনার সঙ্গে জড়িয়ে যাচ্ছে।
কেপটাউনে অপহৃত আক্তার প্রধানকে উদ্ধারের বিষয়ে স্থানীয় প্রশাসন বেশ অন্তরিকতা নিয়ে কাজ করছে বলে জানিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের থার্ড সেক্রেটারি কামরুল আলম খান বলেন, ঘটনাগুলো নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাথে আমরা কাজ করে যাচ্ছি। যখন যে ঘটনা ঘটে মামলা তদন্ত অফিসারের সাথে আমরা মিটিং করে বিষয় নিয়ে তাগাদা দিচ্ছি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
