আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক হয়েছে তৃতীয় চার্লসের। মা দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর প্রথাগতভাবেই তাঁর উত্তরাধিকারী হন তাঁর বড় ছেলে তৃতীয় চার্লস। কেবল আনুষ্ঠানিকতা বাকি ছিল। শনিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে শেষ হলো সেই আনুষ্ঠানিকতারও।
ব্রিটেনের ‘এক্সেশন কাউন্সিল’ চার্লসকে রাজা হিসেবে ঘোষণা দিয়েছে। ব্রিটেনের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নিয়ে এই কাউন্সিল গঠিত হয়। ইতিহাসে প্রথমবারের মতো কাউন্সিলের আজকের ঘোষণা টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।
নতুন রাজা কিংবা রানির সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে শত শত বছর ধরে এই আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসসহ প্রিভি কাউন্সিলের (ব্রিটেনের জ্যেষ্ঠ রাজনীতিবিদ- আনুষ্ঠানিকভাবে যারা রাজার উপদেষ্টা হিসেবে কাজ করেন) সদস্যরা, লন্ডন শহরের মেয়র, জ্যেষ্ঠ বিচারক এবং কর্মকর্তারা। এ ছাড়া চার্লসের স্ত্রী ক্যামিলা এবং বড় ছেলে ও উত্তরাধিকার প্রিন্স উইলিয়ামও সেখানে উপস্থিত ছিলেন।
অভিষেক উপলক্ষে সেন্ট জেমস প্যালেস সাজানো হয়েছিল লাল ও সোনালি রঙের মিশেলে। এ সময় কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর, নতুন রাজা হিসেবে দায়িত্ব পাচ্ছেন প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ। সৃষ্টিকর্তা রাজাকে রক্ষা করুন। পরপরই কাউন্সিলররা সুর মিলিয়ে বলে ওঠেন, সৃষ্টিকর্তা রাজাকে রক্ষা করুন।
রাজা হিসেবে শপথ গ্রহণের সময় ৭৩ বছর বয়সী চার্লস বলেন, তিনি তাঁর কর্তব্য ও সার্বভৌমত্বের গুরুদায়িত্ব সম্পর্কে খুবই সচেতন। জনগণের ভালোবাসা ও আনুগত্যের মধ্য দিয়েই তিনি ক্ষমতায় থাকবেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
