যুক্তরাষ্ট্রে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বনভোজন। রোববার ওয়ারেন সিটির হলমিছ পার্কে বনভোজন অনুষ্ঠিত হয়।
মিশিগানে বসবাসরত সুনামগঞ্জের মানুষেরা মায়ার টানে পরিবার পরিজন নিয়ে বনভোজনে মিলিত হন। এছাড়া বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
দুপুরে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সুনামগঞ্জের কন্যা জনপ্রিয় কণ্ঠশিল্পী পৃথা দেব নাচে গানে মাতিয়ে রাখেন।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুতালিব। সঞ্চালনা করেন সেক্রেটারি মৃদুল কান্তি সরকার। বক্তব্যে রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক আজাদ খান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহিউদ্দিন, উপদেষ্টা হাজী আব্দুল আহাদ, আব্দুর হাফিজ, সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান, আব্দুস সামাদ, সৈয়দ আব্দুল আলী, আব্দুল মালেক, কাজল মিয়া, অধ্যাপক নজরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট দেলওয়ার আনসার, সাংবাদিক ফারজানা চৌধুরী প্রমুখ।
আরও বক্তব্যে রাখেন শামছুল হুদা পাশা, জাইক উদ্দিন, জুবায়ের আহমেদ, আমিন উদ্দিন, আনসার খান, ইয়ান উদ্দিন, আনহার খান, নুরুল হাসান পারভেজ, সালেক মিয়া, শুয়েব খান, এনামুল হক, মারুফ খান, ইজাজুল হোসেন, কবিরুজ্জামান কবির, অপু মিয়া, সাব্বির আহমদ, এজে পাশা, মান্না কুমার দাশ, জাকির হোসেন, মো. মুতাক্কাবির, হারুন মিয়া, শুয়েব আহমদ, মাসুদ আহমেদ, মোহাম্মদ মোমেন, নুরুল আমিন, রবিউল ইসলাম, বদরুল আমিন প্রমুখ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
