জার্মানির ব্রেমেনে অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক মৎস্য মেলা। ৪-৬ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা হয়। এতে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ছয়টি কোম্পানি অংশগ্রহণ করে।
কোম্পানিগুলো হলো এসিআই এগ্রোলিংক লিমিটেড, ডিপ সি ফিশ লিমিটেড, এমইউ সি ফুড লিমিটেড, ক্রিমসন রোসেলা সি ফুড লিমিটেড, এপেক্স সি ফুড লিমিটেড ও কাতলিয়া এ সি ফুড লিমিটেড।
মেলার প্রথম দিন ৪ সেপ্টেম্বর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, জার্মানি বাংলাদেশের দ্বিতীয় রপ্তানির গন্তব্যস্থল। রপ্তানি বহুমুখী করার উদ্যোগ হিসেবে বাংলাদেশ এই মেলায় অংশ নিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে পৃথিবীতে তৃতীয়।
তিনি আশা প্রকাশ করেন, আগামী অর্থবছরে জার্মানিতে চিংড়ীসহ হিমায়িত মৎস্য রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে।
মেলার দ্বিতীয় দিন সলিডারিটাট নেটওয়ার্ক এশিয়া ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ব্রেমেন মেলা সেন্টারের বিজনেস লাউঞ্জে একটি সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বাংলাদেশের গভীর সমুদ্র এলাকার মৎস্য খাতের সম্ভাবনার কথা উল্লেখ করেন। এ খাতে জার্মানি ও ইউরোপের বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।
সেমিনারে জার্মান ডেপুটি মিনিস্টার কাই সুরেনবারগসহ ইউরোপিয়ান ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, গত অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় ৫৩২ মিলিয়ন হিমায়িত মৎস্য রপ্তানি হয়েছে। ৬০ মিলিয়ন হিমায়িত মৎস্য রপ্তানি হয়েছে জার্মানিতে।
আগামীতে এই রপ্তানির পরিমাণ ১০০ মিলিয়ন ডলারে উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেলায় আগত সলিডারিটাট নেটওয়ার্ক এশিয়া এর সেলিম রেজা হাসান বলেন, বাংলাদেশের মৎস্য খাতের যে বিপ্লব ঘটেছে বিগত দশকে তা বহির্বিশ্বে তুলে ধরার জন্যই মেলায় অংশগ্রহণ করা।
মেলায় এই বছর ২৯টি দেশ থেকে ৩০৩ কোম্পানি অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী এনাম চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে গভীর সমুদ্রে মৎস্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। যা তুলে ধরার জন্য এই মেলায় তারা অংশগ্রহণ করেছেন।
বিএফএফইএ বাংলাদেশের পরিচালক শ্যামল দাস বলেন, এই মেলায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মৎস্য ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন, যা ব্যবসায়িক নেটওয়ার্ক বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
