কেন্দ্রীয় প্রতিরক্ষা আইন লঙ্ঘন করে স্টিল্থ ফাইটার জেট বিমানে চীনের তৈরি শংকর ধাতুর যন্ত্রাংশ ব্যবহারের বিষয়টি জানতে পেরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় লকহিড মার্টিন করপোরেশনের এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ বন্ধের নির্দেশনা দিয়েছে। তবে পেন্টাগন জানিয়েছে শংকর ধাতুর তৈরি চুম্বকের এই যন্ত্রাংশ কোনো নিরাপত্তা ইস্যু তৈরি করছে না।
প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র রস গোয়েমারে এ বিষয়ে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি এই চুম্বকটি কোনো তথ্য পাঠাতে পারে না বা এটি এয়ারক্রাফ্টের কোনো ক্ষতি করতে পারে না। এরসঙ্গে বিমানের কর্যকারিতা, মান বা নিরাপত্তা ঝুঁকির মতো বিষয়গুলো কোনো ইস্যু সৃষ্টি করছে না এবং বহরে থাকা এফ-৩৫ যুদ্ধ বিমানগুলোর স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যাচ্ছে’।
এদিকে কোম্পানিটি নিজেদের উদ্যোগেই নীতি লঙ্ঘনের বিষয়টি রিপোর্ট করেছে আর কীভাবে ঘটনাটি ঘটলো সে বিষয়টি পর্যালোচনা করছে। তবে পেন্টাগন জানায়নি যে, ঠিক কতটি এয়ারক্রাফ্টের সরবরাহ দেরি হবে বা কয়টি যুদ্ধবিমানে এই শংকর ধাতুর যন্ত্রাংশ পাওয়া গেছে। কোম্পানিটির এ বছর ১৫৩টির মতো এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের কথা রয়েছে যার মধ্যে ৮৮টি ইতোমধ্যে সরবরাহ করাও হয়েছে।
এফ-৩৫ হলো বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। যুক্তরাষ্ট্রের সামরিক বহরে এ ধরনের যুদ্ধবিমান আছে কয়েকশ, যার রয়েছে তিনটি ধরন। প্রচলিত উড্ডয়ন ও অবতরনের সুবিধা নিয়ে এফ-৩৫-এ যা দেশটির বিমান বাহিনী ব্যবহার করে আসছে, আড়াআড়ি অবতরনের সুবিধাসম্পন্ন নৌবাহিনীর বহরে থাকা এফ-৩৫-বি এবং এফ-৩৫-সি যা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার অপারেশনে ব্যবহার হয়।
এদিকে লকহিড মার্টিন এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা সাপ্লাই চেইনের আওতায় তাদের অংশীদারদের সঙ্গে সরবরাহ নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে। চুম্বকটির স্পর্শকাতর কোনো প্রোগ্রাম থেকে তথ্য নেওয়ার সামর্থ নেই। ফ্লাইট অপারেশনের জন্য এফ-৩৫ এখনো সম্পূর্ণ নিরাপদ আর বিষয়টি সুরাহা ও অর্ডার সরবরাহ আবারও শুরু করতে যতো দ্রুত সম্ভব সব ব্যবস্থা নেওয়া হবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
